দৌলতপুরে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

🕙 প্রকাশিত : ২ সেপ্টেম্বর, ২০২৬ । ১১:০৮ এএম

মানিকগঞ্জের দৌলতপুরে ইভটিজিং, বাল্যবিবাহ এবং মাদক নির্মূলে সমাজকে সচেতন করার লক্ষ্যে এক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

​২ ই সেপ্টেম্বর বুধবার সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে জন সচেতনতা মুলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধা।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার সরকার।অনুষ্ঠান সঞ্চালনায় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মফিজুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন সরকারি মতিলাল ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক মোঃ এম এ কাইয়ুম, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবিএম সিদ্দিকুর রহমান , প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শাহ আলম ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালমান খান প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নিবার্হী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা বলেন –

ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকের কুফল সম্পর্কে বিষদ আলোচনা করেন। তারা বলেন, সামাজিক এ ব্যাধিগুলো দূর করতে হলে কেবল আইনি পদক্ষেপই যথেষ্ট নয়, পরিবার ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে খেলাধুলা ও গঠনমূলক কাজে নিয়োজিত করার পাশাপাশি অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানানো হয়।

​অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ