সাটুরিয়ায় সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

🕙 প্রকাশিত : ১ সেপ্টেম্বর, ২০২৬ । ১২:০৫ পিএম

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ বাজারে সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে আক্কাছ আলী নামের এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
​আজ মঙ্গলবার দুপুরে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড প্রদান করেন।

সাটুরিয়া ​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হরগজ বাজারের সার ব্যবসায়ী আক্কাছ আলী সার ব্যবস্থাপনা আইনের ১২/১ ধারা লঙ্ঘন করায় ১২/৩ ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত হন। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন এবং তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়।

​অভিযান পরিচালনাকালে সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম, সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা এবং সাটুরিয়া থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

​সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম জানান, সার বাজারে শৃঙ্খলা বজায় রাখা ও কৃষকদের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান ও তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ