মানিকগঞ্জের দৌলতপুরে সরকারি মতিলাল ডিগ্রী কলেজে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পৃথিবীর সর্ব শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ (স:) এর জন্ম ও ওফাত উপলক্ষে ঈদ-ই মিলাদুন্নবী পালিত হয়েছে।
আজ বুধবার (১২ ই রবিউল আওয়াল) দুপুরে কলেজর শিক্ষক মিলনায়তনে প্রফেসর সত্যজিৎ দত্তের সভাপতিত্বে এবং ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ নিয়ামত উল্লাহ’র সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে ১২ ই রবিউল আউয়ালের গুরত্ব, তাৎপর্য, মহত্ত্ব এবং প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন প্রভাষক তোফিজ উদ্দিন বুলবুল, শাহানুর ইসলাম, মুণিরা খানম, সৈয়দ আদম আলী, তানিয়া আফরোজ মিতা এসময়ে উপস্থিত ছিলেন কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল রুহুল আমিন, সাবেক প্রভাষক লুৎফর রহমান। অনুষ্ঠান শেষে ছাত্র ছাত্রীদের মধ্য তবারক বিতরণ এবং হামদ নাত, কুইজ প্রতিযোগীদের মধ্যে পুরস্কার হিসেবে বই উপহার দেওয়া হয়।
এ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলা বিভাগের প্রভাষক আমিরুল ইসলাম খান আলোক।

