ইসলামী আন্দোলন বাংলাদেশ, মানিকগঞ্জ জেলা শাখার ২০২৬–২০২৭ সেশনের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে জনাব মোহাম্মদ আলী এবং সেক্রেটারি হিসেবে মাওলানা মো. সোলাইমান হোসেনের নাম ঘোষণা করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) মানিকগঞ্জ জেলা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত জেলা মজলিশে শূরা অধিবেশনে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।
অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবগঠিত কমিটির ঘোষণা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা নিজাম উদ্দিনসহ জেলা ও বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ।
অধিবেশনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং আগামী দিনের কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি ও সেক্রেটারিকে অভিনন্দন জানিয়ে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তাদের নেতৃত্বে মানিকগঞ্জ জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।

