যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

🕙 প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬ । ১:৪৬ পিএম

লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যাম যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার (২০ জুলাই) রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক আহ্বানের পর তিনি নতুন সরকার গঠন করেন। এর মধ্য দিয়ে কিয়ার স্টার্মারের প্রধানমন্ত্রিত্বের অধ্যায়ের সমাপ্তি ঘটে।

জাতীয় নির্বাচনে লেবার পার্টিকে নিরঙ্কুশ বিজয় এনে দেওয়ার প্রায় দুই বছর পর ১০ ডাউনিং স্ট্রিট ছেড়েছেন স্টার্মার। তার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিলেন গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র এবং লেবার পার্টির নতুন নেতা অ্যান্ডি বার্নহ্যাম।

দীর্ঘ রাজনৈতিক জীবনে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র হিসেবে দায়িত্ব পালন করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন বার্নহ্যাম। এ কারণে তিনি ‘কিং অব দ্য নর্থ’ নামেও পরিচিত। এর আগে লেবার সরকারের বিভিন্ন মেয়াদে মন্ত্রিসভার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

দায়িত্ব গ্রহণের পরপরই দেশীয় ও আন্তর্জাতিক—উভয় ক্ষেত্রেই বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন নতুন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক পরিচালনা তার অন্যতম বড় পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে। দায়িত্ব নেওয়ার আগেই ট্রাম্প তাকে ‘অত্যন্ত উদারপন্থী’ বলে মন্তব্য করেছিলেন।

দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হবে বার্নহ্যামকে। সাম্প্রতিক সময়ে লেবার পার্টির জনপ্রিয়তায় কিছুটা ভাটা দেখা দিয়েছে। একদিকে নাইজেল ফারাজের নেতৃত্বাধীন ডানপন্থি রিফর্ম ইউকে সমর্থন বাড়াচ্ছে, অন্যদিকে গ্রিন পার্টিও প্রগতিশীল ভোটারদের আকৃষ্ট করছে।

বরিস জনসন, লিজ ট্রাস, ঋষি সুনাক ও কিয়ার স্টার্মারের পর প্রধানমন্ত্রী হওয়া অ্যান্ডি বার্নহ্যামের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ভোটারদের আস্থা পুনরুদ্ধার করা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জীবনযাত্রার মানোন্নয়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পারলে তিনি পূর্বসূরিদের তুলনায় দীর্ঘ সময় ১০ ডাউনিং স্ট্রিটে দায়িত্ব পালন করতে পারবেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ