বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

🕙 প্রকাশিত : ৪ জুলাই, ২০২৬ । ৯:১৪ এএম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে। শনিবার বিকেল ৫টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের ১৫তম তলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদসহ দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা।

এনসিপি গণমাধ্যমকর্মীদের সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে। তবে কী বিষয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে, সে বিষয়ে দলটির মিডিয়া সেল থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ