মানিকগঞ্জের ঘিওর উপজেলার বরটিয়া ইউনিয়নের ফুলহারা বাজারের পাশে বিলুপ্ত খাল ভরাট করে বহুতল ভবন বানানো কাজ বন্ধ ও খাল পুনঃখনন কাজের বাধা প্রদানকারী মোঃ আশিকুর রহমান হরহাদের বিরুদ্ধে এলাকাবাসী টেপড়া ঘিওর সড়কের ফুলহারা বাজারের রাস্তায় কাঠের গুড়ি ফেলে বিক্ষোভ করেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় ঘণ্টাব্যাপী কয়েক হাজার নারী-পুরুষের অংশগ্রহণে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এলাকাবাসীর অভিযোগ সরকারি খাল বন্ধ করে বহুতল ভবন নির্মাণ করছেন প্রভাবশালী মোঃ আশিকুর রহমান ফরহাদ ও তার ভাইয়েরা।
অভিযুক্ত মোঃ আশিকুর রহমান ফরহাদ বলেন , সরকারি খাল ও রাস্তার বিরুদ্ধে আমি যাইনি। যদি সরকারি জায়গা থাকে সরকারের প্রয়োজনে সরকার নিয়ে নেবেন এতে আমার কোনো সমস্যা নেই । আমি আমার জায়গা ছেড়ে দেব। আমার নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছি।
ঘিওর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) মোঃ তানভীর ইসলাম বলেন , অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থল পরিদর্শন করে রাস্তার উপর ফেলে রাখা কাঠের গুড়ি তৎক্ষণাৎ অবসারন করা হয়েছে। অভিযোগকারী ও অভিযুক্তকারীকে আমার কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে। তাহারা আসলে কথা বলে ও কাগজপত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

