বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নিজ বাড়ির আঙিনায় গাঁজা চাষের অভিযোগে জামাল বেপারী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের আরজি কালিকাপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় জামাল বেপারীর বাড়ির আঙিনা থেকে গাঁজা গাছ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি নিজ বাড়িতে অবৈধভাবে গাঁজা চাষ করে আসছিলেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধার করা গাঁজা গাছ জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

