বুধবার

২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে বিএনপির ‘মুক্তিযুদ্ধের দল’ দাবি নিয়ে প্রশ্ন তুললেন আজহারুল ইসলাম

🕙 প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৬ । ২:০১ অপরাহ্ণ

জাতীয় সংসদে বিএনপির নিজেদের ‘মুক্তিযুদ্ধের দল’ হিসেবে দাবি করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম।
বুধবার (২৯ এপ্রিল) সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বিএনপি নিজেদের মুক্তিযুদ্ধের দল হিসেবে দাবি করে। তবে দলটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর, আর মুক্তিযুদ্ধ সংঘটিত হয় ১৯৭১ সালে। এই প্রেক্ষাপটে বিএনপির এমন দাবির ভিত্তি কী—সে প্রশ্ন তোলেন তিনি।
বক্তব্যে তিনি আরও বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল এবং তাদের নারী নেত্রীরা রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন। তবে সংরক্ষিত নারী আসনে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার এক আওয়ামী লীগ নেত্রীকে মনোনয়ন দেওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এ প্রসঙ্গে তিনি জানতে চান, এটি কি দলীয় দুর্বলতার প্রতিফলন, নাকি অন্য কোনো রাজনৈতিক বিবেচনা রয়েছে।
এ সময় ‘জান্নাতের টিকিট বিক্রি’ প্রসঙ্গও টেনে আনেন আজহারুল ইসলাম। তিনি বলেন, তাদের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হলেও তারা জান্নাত লাভের প্রত্যাশা করেন এবং তাদের আন্দোলনের লক্ষ্যও তা-ই। একই সঙ্গে তিনি প্রশ্ন রাখেন, অন্য রাজনৈতিক দলগুলোও কি জান্নাতে যেতে চায় না।
সংসদে তার এ বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ