BG306 ও BG305 ফ্লাইট সংক্রান্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জরুরী বিজ্ঞপ্তি

🕙 প্রকাশিত : ৭ আগস্ট, ২০২৬ । ৪:৫১ পিএম

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানাচ্ছে যে, ফ্লাইট BG306 (টরন্টো–রোম–ঢাকা) পরিচালনাকালে ইতালির রোম ফিউমিচিনো (FCO) বিমানবন্দরে উড়োজাহাজটিতে একটি অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটি দেখা দেয়। যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে উড়োজাহাজটির প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও ত্রুটি নিরসনের কাজ চলছে।

ত্রুটি সম্পূর্ণরূপে নিরসন এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষে BG306 রোম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। একই উড়োজাহাজে পরিচালিত হওয়ার কারণে BG305 (ঢাকা–রোম–টরন্টো) ফ্লাইটের যাত্রাও বিলম্বিত হবে।

রোমে অবস্থানরত BG306-এর যাত্রীদের জন্য হোটেলে আবাসন, খাবারসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে।

BG305-এর নতুন প্রস্থানের সময় ০৮ আগস্ট ২০২৬, দুপুর ১:০০টা (১৩০০ ঘণ্টা) নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট যাত্রীদের সকাল ৯:০০টার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিপোর্ট করার জন্য অনুরোধ করা হচ্ছে।

BG306-এর হালনাগাদ সময়সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। যেকোনো প্রয়োজন বা সহায়তার জন্য যাত্রীরা বিমান হটলাইন ১৩৬৩৬-এ যোগাযোগ করতে পারেন।

এই অনাকাঙ্ক্ষিত বিলম্বে যাত্রীদের যে অসুবিধা হয়েছে, তার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিকভাবে দুঃখিত। যাত্রীদের ধৈর্য, সহযোগিতা ও আন্তরিক সমর্থনের জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ