সোমবার

২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

🕙 প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬ । ১:০৯ অপরাহ্ণ

মানিকগঞ্জের সদর ও সাটুরিয়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে দুইটি অবৈধ ইটভাটাকে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছে জেলা পরিবেশ অধিদপ্তর। সোমবার (২০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সদর উপজেলার খাগড়াকরি গ্রামের মেসার্স মালেক ব্রিক্স এবং সাটুরিয়া উপজেলার কান্দাপাড়া এলাকার মেসার্স খান ব্রিকসকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার। এ সময় পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, জরিমানাকৃত ইটভাটাগুলোর কোনো বৈধ অনুমোদন বা পরিবেশগত ছাড়পত্র ছিল না। এছাড়া এগুলো বিদ্যালয়ের এক কিলোমিটারের মধ্যে স্থাপন করা হয়েছে, যা আইন লঙ্ঘনের শামিল। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিকে স্থানীয়রা জানান, অবৈধ ইটভাটার কারণে পরিবেশ দূষণ ও কৃষিজমির ক্ষতি হচ্ছিল। অভিযানের ফলে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ