মানিকগঞ্জ

মানিকগঞ্জে জেলা পরিষদের উদ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধ

দৈনিক টেলিগ্রাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘পাঁচ বছরে পাঁচ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টায় মানিকগঞ্জের স্বাধীনতা চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান। এ সময় তিনি স্বাধীনতা চত্বরের আশপাশে নিমসহ বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাছান। এছাড়াও জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বছরব্যাপী এ কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। প্রধানমন্ত্রী ঘোষিত ‘পাঁচ বছরে পাঁচ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে জেলা পরিষদ এ উদ্যোগ গ্রহণ করেছে।

এ বিভাগের আরও সংবাদ