বৃহস্পতিবার

১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

যমুনায় নয়, গুলশানের ১৯৬ নম্বর বাড়িতেই থাকছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

🕙 প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬ । ৯:২৯ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি বাসভবন যমুনায় উঠছেন না। বরং তিনি গুলশান অ্যাভেনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতেই অবস্থান করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই এই ছোট, পরিচ্ছন্ন বাড়িতে থাকার স্বাচ্ছন্দ্য বোধ করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, দেশে ফেরার পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান এই বাড়িতেই অবস্থান করছেন। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠানসমূহের আয়োজন যমুনায়ই হবে। ইতিমধ্যে দুইটি ইফতার অনুষ্ঠান এবং ঈদের দিন প্রধানমন্ত্রী প্রদত্ত ঈদ শুভেচ্ছা অনুষ্ঠানও যমুনা ভবনে অনুষ্ঠিত হয়েছে।

২০২৪ সালের ২৫ ডিসেম্বর প্রায় ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফেরেন বর্তমান প্রধানমন্ত্রী। দেশে ফিরে সপরিবারে গুলশানের ১৯৬ নম্বর বাড়িতেই উঠেন তিনি। পাশের ‘ফিরোজা’ বাড়িতে থাকতেন তার মা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এ বাড়িটি রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল। এরপর গত বছর এ বাড়ির দলিলপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে সংসদ নির্বাচনের পর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছিল, যমুনা ভবনের সংস্কার শেষ হলে প্রধানমন্ত্রীর বাসস্থানে পরিবর্তন হবে। কিন্তু বর্তমানে তিনি গুলশানের নিজস্ব বাড়িতেই রয়েছেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ