দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

🕙 প্রকাশিত : ২ সেপ্টেম্বর, ২০২৬ । ১১:২৩ এএম

মানিকগঞ্জের দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের পাঠের অগ্রগতি ও শতভাগ উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫.০০ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​ ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান।

​এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধা।

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার সরকার।

অনুষ্ঠান সঞ্চালনায় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মফিজুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন সরকারি মতিলাল ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক মোঃ এম এ কাইয়ুম, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবিএম সিদ্দিকুর রহমান , প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শাহ আলম ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালমান খান প্রমুখ।

​অনুষ্ঠানে বক্তারা শিক্ষার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এবং লেখাপড়ায় মনোযোগী করার বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। পরে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ও সম্মাননা তুলে দেওয়া হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ