দৌলতপুরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: মালিককে জরিমানা ও ৫০০ ফুট পাইপ ধ্বংস

🕙 প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৬ । ১২:৪৩ পিএম

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বানিয়াঘোনা এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে এক অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ঘটনাস্থল থেকে বালু বহনে ব্যবহৃত প্রায় ৫০০ ফুট প্লাস্টিকের পাইপ বিনষ্ট করা হয়েছে।

১৮ ই আগস্ট মঙ্গলবার সকালে অভিযান পরিচালনা করেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস।

​স্থানীয় সূত্র ও অভিযান সূত্রে জানা যায়, বানিয়াঘোনা এলাকায় দীর্ঘদিন ধরে এক প্রভাবশালী চক্র নদী ও ফসলি জমি সংলগ্ন এলাকা থেকে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিল। এতে করে আশেপাশের বসতবাড়ি, ফসলি জমি ও নদীর তীরবর্তী বাড়িঘর হুমকির মুখে পড়ছিল। স্থানীয়দের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাসের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল সেখানে আকস্মিক অভিযান চালায়।
​অভিযানকালে অবৈধভাবে বালু তোলার প্রমাণ পাওয়ায় ড্রেজার মালিককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়। একই সময়ে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৫০০ ফুট পাইপ কেটে ও আগুন দিয়ে ধোংস করা হয়।


অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনের ফলে আমাদের পরিবেশ, ফসলি জমি মারাত্মক ঝুঁকিতে পড়ছে। বানিয়াঘোনা এলাকায় অবৈধ ড্রেজার চালিয়ে বালু তোলা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে আইনানুগ অভিযান পরিচালনা করি। আইন অমান্য করে বালু তোলার অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বালু সরবরাহের ৫০০ ফুট পাইপ ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়েছে।”
​তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “জনস্বার্থে ও পরিবেশ সুরক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উপজেলায় নদী বা ফসলি জমি ধ্বংস করে কোনো প্রকার অবৈধ ড্রেজার চালাতে দেওয়া হবে না। যারা এই অবৈধ ব্যবসার সাথে জড়িত, তাদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।”
​ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অবৈধ ড্রেজার বন্ধ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ