মানিকগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবীদের নবায়ন/নিয়োগ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (১০ আগষ্ট) বিকেলে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (সিনিয়র জেলা ও দায়রা জজ) এর বিজ্ঞ বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিজ্ঞ বিচারক এসকে. এম. তোফায়েল হাসান।
মানিকগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসার বিজ্ঞ বিচারক দুরাখসা জাহান প্রিয়াংকা এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ এসকে. এম. তোফায়েল হাসান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন, শিশু সহিংসতা অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শফিকুল ইসলাম, ল্যান্ড সার্ভে আপীল ট্রাইব্যুনালের বিচারক মারুফ আহমেদ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আল আসাদ মোঃ মাহমুদুল ইসলাম, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আ.ফ.ম নুরতাজ আলম বাহার, জিপি আব্দুল আওয়াল খান, মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি জসিম আহমেদ, সাধারণ সম্পাদক এম এম সফিউল আজমসহ সংশ্লিষ্ট অনেকেই।
এসময় বক্তারা বলেন, অসহায় মানুষদেরকে সরকারি খরচে আইনি সেবা দিচ্ছে লিগ্যাল এইড। জেলা লিগ্যাল এইড কমিটির নিয়োগকৃত আইনজীবীরা সেবা গ্রহিতাদেরকে এই সেবা দিবেন। অসহায় মানুষদেরকে যথাযথ আইনি সেবা দেওয়ার জন্যই জেলা লিগ্যাল এইড ৭৯ জন আইনজীবী নিয়োগ দিয়েছেন। কাজেই লিগ্যাল এইডে আগত সেবা গ্রহিতারা যেন কোন ভাবেই হয়রানির শিকার না হন এবং তারা যেন যথাযথ আইনি সেবা পায় সেই বিষয়টি গুরুত্ব দিয়ে খেয়াল রাখতে হবে লিগ্যাল এইডে নিয়োগ পাওয়া আইনজীবীদের।
উল্লেখ্য, মানিকগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটিতে নতুন এবং পুরাতন মিলে মোট ৭৯ জন বিজ্ঞ আইনজীবী নিয়োগ পেয়েছেন। যারা সরকারি অর্থায়নে অসহায় ও নিম্ন আয়ের মানুষের পক্ষে আইনি লড়াই করবেন ন্যায়ের পক্ষে থেকে।
প্রশিক্ষণ কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত এবং ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারকগণ, জেল সুপার মোহাম্মদ হুমায়ুন কবীর খান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ সম্পাদক পরিষদের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট খন্দকার সুজন হোসেনসহ সংশ্লিষ্ট অনেকেই।

