দৌলতপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

🕙 প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৬ । ১২:৪০ পিএম

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আলোচনা ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা।

​অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখছেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী।

সমাপনী সভায় বক্তারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এইচ এম মাইনুল কবির,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসলাম আল হাজীব, উপজেলা সমবায় কর্মকর্তা মোছাঃ জান্নাত আরা পারভীন হিরা, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শাহ আলম, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম, উপজেলা নিবার্হী কর্মকর্তার প্রশাসনিক কর্মকর্তা মোঃ নূর মোহাম্মদ,সিও মতিউর রহমান প্রমুখ।

সমাপনী অনুষ্ঠানে স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় স্থানীয় পর্যায়ে মাছের উৎপাদন বৃদ্ধি, জলাশয় সংরক্ষণ এবং মৎস্য চাষীদের আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। আলোচনা শেষে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কার্যক্রমের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ