বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন

🕙 প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৬ । ৭:১৯ এএম

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রত্যয়কে সামনে রেখে মানিকগঞ্জে শুরু হলো ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬।

গতকাল মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, মানিকগঞ্জের সমন্বিত উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব নাজমুন আরা সুলতানা, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মানিকগঞ্জ।

বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার মূল লক্ষ্য হলো পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সর্বস্তরের মানুষের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা।

অনুষ্ঠানের পর আমন্ত্রিত অতিথিবৃন্দ বৃক্ষমেলা পরিদর্শন করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ