ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু, পরিচয় শনাক্তে পুলিশের সহায়তা কামনা

🕙 প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৬ । ১:২৭ পিএম

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের পূর্বপুকুরিয়া এলাকায় গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ( ৪২) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স ৪২ বছর এবং তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহতের পরিচয় উদ্ঘাটনে পুলিশের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ তার পরিচয় সম্পর্কে তথ্য জানলে ০১৭১১-৯৭৫৮৩৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ