এয়ারবাস ক্রয়ে আগ্রহ বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের

🕙 প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৬ । ১২:১৪ পিএম

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুর ১টায় বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম , এমপি, এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপির, সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত H.E. Mr Jean Marc Sere Charlet,, যুক্তরাজ্যের রাষ্ট্রদূত H.E Mrs Sarah Cooke, স্পেনের রাষ্ট্রদূত Mr Gabriel Sistiaga, জার্মান দূতাবাসের Charge d Affaires H.E Mrs Anja এবং ইউরোপীয় ইউনিয়ন মিশনের Deputy Chief Mrs Baiba Zerin।
বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ়, গতিশীল ও বহুমাত্রিকভাবে সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করে। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বিশেষ করে বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণের অংশ হিসেবে এয়ারবাস উড়োজাহাজ যুক্ত করার বিষয়টি গুরুত্ব পায়। এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী দেশীয় স্বার্থ সংরক্ষণ করে একটি টেকসই মিক্সড ফ্লিট গঠনের লক্ষ্যে এয়ারবাস ক্রয়ের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
জবাবে ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিরা এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস ও প্রত্যয় ব্যক্ত করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ