মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ সাইদুর রহমান আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন। তিনি উপজেলার জিয়নপুর ইউনিয়ন আবুডাঙ্গা গ্রামের বাসিন্দা।
দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে তৃণমূল পর্যায়ে নিজস্ব রাজনৈতিক অবস্থান তৈরি করেছেন মোঃসাইদুর রহমান। রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দলীয় কার্যক্রমের পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে মোঃ সাইদুর রহমান উপজেলা ভাইসচেয়ারম্যান পদে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন।
উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে স্থানীয়রা মনে করছেন।
মোঃ সাইদুর রহমান বলেন,”দৌলতপুর উপজেলার মাটি ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে চাই। আমার লক্ষ্য—একটি আধুনিক, দুর্নীতিমুক্ত এবং জনবান্ধব উপজেলা পরিষদ গড়ে তোলা। আপনাদের দোয়া ও সমর্থনই আমার পথচলার শক্তি।”
”তারুণ্যের শক্তি দিয়ে গড়বো নতুন দৌলতপুর। উপজেলাবাসীর অধিকার আদায়ে এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আসন্ন নির্বাচনে আপনাদের মূল্যবান দোয়া ও সক্রিয় সমর্থন প্রত্যাশা করছি।”
আসন্ন দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আপনাদের সেবা করার সুযোগ চাই। আপনাদের দোয়া আর ভালোবাসা সাথে থাকলে ইনশাআল্লাহ জয় আমাদের সুনিশ্চিত এবং দৌলতপুর বাসীর প্রতি রইল ঈদ- উল -আযহা’র শুভেচ্ছা।

