রবিবার

২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াখোড়া ইউনিয়নবাসীর সেবা করতে চান টিটু

🕙 প্রকাশিত : ২৪ মে, ২০২৬ । ১:২৮ অপরাহ্ণ

মানিকগঞ্জ ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মীর শরীফুল আলম টিটু গণসংযোগ ও প্রচারণা দিনদিন জোরালো হয়ে উঠেছে।

আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। প্রায় প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সাধারণ মানুষের দ্বারেদ্বারে গিয়ে তাদের খোঁজখবর নেয়া, মতবিনিময় এবং এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করতে দেখা যাচ্ছে তাকে।

টিটু সাংবাদিককে জানান, দীর্ঘদিন যাবৎ বালিয়াখোড়া ইউনিয়নের অনেক গুরুত্বপূর্ণ খাত অবহেলিত রয়েছে। বিশেষ করে রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা, কৃষি ও সামাজিক উন্নয়নে এখনও অনেক কাজ বাকি রয়েছে। তিনি নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করে বালিয়াখোড়া ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে চান।

তিনি আরও বলেন, যুব সমাজকে মাদক ও অনলাইন জুয়া থেকে দূরে রাখতে সচেতনতামূলক কার্যক্রম ইতোমধ্যেই চলমান রয়েছে। পাশাপাশি ইভটিজিং, সন্ত্রাস ও সামাজিক অপরাধ দমনে কঠোর অবস্থান নেয়া হচ্ছে। নারীদের নিরাপত্তা, শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দর পরিবেশ রক্ষণাবেক্ষণ এবং কৃষকদের উন্নয়নে তার বিশেষ পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

স্থানীয়রা জানান, রাজনৈতিক অঙ্গনে মীর শরীফুল আলম টিটুর দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। তিনি ঘিওর উপজেলা বিএনপির সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমানে বালিয়াখোড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতোপূর্বে তিনি বালিয়াখোড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিলেন।

ইউনিয়নবাসীর সাথে কথা বলে জানা যায়, এলাকার সর্বসাধারণের সাথে টিটুর দীর্ঘদিনের একটি সুদৃঢ় সুসম্পর্ক রয়েছে। তার সাংগঠনিক অভিজ্ঞতার কারণে তিনি একজন শক্তিশালী প্রার্থী হিসেবে ইতোমধ্যেই বেশ পরিচিত লাভ করে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ আলোচনার কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত হয়েছেন।

স্থানীয়দের ভাষ্যমতে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে মীর শরীফুল আলম টিটু বিজয়ী হলে বালিয়াখোড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ