শনিবার

২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিবালয়ে ৫০ পিস ইয়াবাসহ আটক ৩

🕙 প্রকাশিত : ২৩ মে, ২০২৬ । ১:১৮ অপরাহ্ণ

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে শিবালয় থানা পুলিশ।
শুক্রবার (২২ মে) দিবাগত রাত আনুমানিক ১১টা ০৫ মিনিটে উপজেলার সমেজঘর তেওতা গ্রামের আক্কাছ শেখের বসতবাড়ির পশ্চিম পাশের রাস্তা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন।
সূত্রে জানা যায়, আটকৃতরা হলোঃ (১) মোঃ শিশির মোল্লা ওরফে বিদ্যুৎ একই উপজেলার জমদুয়ারা গ্রামের শফিকুল ইসলামের ছেলে( ২)আল আমিন শেখ একই উপজেলার জমদুয়ারা গ্রামের মৃত লাল চান শেখের ছেলে( ৩)মোঃ আলাদেত সরদার একই উপজেলা জুমদুয়ার গ্রামের সাইন উদ্দীনের ছেলে।
এ ঘটনায় শিবালয় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নং-২৪, তারিখ: ২৩ মে ২০২৬; জি আর নং-১১৭, তারিখ: ২৩ মে ২০২৬; ধারা: ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।
এ বিষয়ে শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, “মাদক সমাজের জন্য ভয়াবহ ব্যাধি। যুবসমাজকে রক্ষায় শিবালয় থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ