বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অতীতে স্বৈরাচারী শাসকরা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। শুক্রবার (১ মে) বিকেলে নয়াপল্টনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির শ্রমিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, শ্রমিকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে, যার মধ্যে শ্রমিকদের পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনাও রয়েছে। তিনি জানান, কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছে এবং কৃষক কার্ড চালুর বিষয়েও কাজ এগিয়ে চলছে।
তিনি আরও বলেন, দেশের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করলেও তারা সঠিক সময়ে প্রয়োজনীয় পানি পায় না। এ সমস্যা সমাধানে খাল খনন কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানান তিনি।
তারেক রহমানের মতে, কৃষক ও শ্রমিকদের জীবনমান উন্নয়ন সম্ভব হলে দেশের সামগ্রিক উন্নয়নও ত্বরান্বিত হবে।
শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শ্রমিকদের অধিকার নিয়ে অতীতে অবহেলার অভিযোগ, পরিবর্তনের প্রতিশ্রুতি তারেক রহমানের
🕙 প্রকাশিত : ১ মে, ২০২৬ । ১:৩৯ পিএম

