বেসরকারি ব্যবস্থাপনায় ৬ পাটকল চালু হচ্ছে ছয় মাসে, বিনিয়োগ ও কর্মসংস্থানে আশার আলো

🕙 প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬ । ৭:৩৪ এএম

দেশের বন্ধ পাটকলগুলো পুনরায় সচল করতে উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম ধাপে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বন্ধ থাকা ছয়টি পাটকল আগামী ছয় মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মন্ত্রণালয়ের সভাকক্ষে বন্ধ জুট মিল চালু ও ইজারা সংক্রান্ত অংশীজনদের সঙ্গে জরুরি বৈঠক শেষে এ তথ্য জানান বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, পর্যায়ক্রমে অন্যান্য বন্ধ পাটকলগুলোও চালু করা বা ইজারা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী আরও জানান, এ উদ্যোগের ফলে দেশে নতুন বিনিয়োগ বাড়বে, রফতানি খাত শক্তিশালী হবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বৈঠকে উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে পাটকল চালুর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সরকারের এ সিদ্ধান্তে দীর্ঘদিন বন্ধ থাকা পাটশিল্পে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ