দৌলতপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল, অংশ নিলেন ইউএনওসহ সাংবাদিকরা

🕙 প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬ । ৭:৩১ এএম

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ধারাবাহিকতায় বুধবার (১৮ মার্চ) প্রেসক্লাব কার্যালয়ে ২৮ রমজানে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেন। এছাড়া প্রেসক্লাবের সভাপতি মো. মামুন মিয়া পলাশ, সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সালমান খান, যুগ্ম-সম্পাদক মো. আতিকুর রহমান, সাবেক সভাপতি মো. শাহ আলম, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলমসহ প্রেসক্লাবের সদস্য সাংবাদিকরা অংশ নেন।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মামুন মিয়া পলাশ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সালমান খান।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আয়োজনে অংশ নিয়ে উপস্থিতরা পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত বন্ধন আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ