শিরোনাম
Advertisement
সারাদেশ

হরিরামপুরে পোদ্দারবাড়িতে চুরি, নগদ অর্থ ও মালামাল লুট

Advertisement

আরও পড়ুন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাসুদেবপুর গ্রামের ঐতিহ্যবাহী পোদ্দারবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা ভবনের চারটি কক্ষের দরজার তালা ভেঙে আসবাবপত্র তছনছ, নগদ টাকা ও মালামাল চুরি করে নিয়ে গেছে।

জানা যায়, মৃত নারায়ণ চন্দ্র পোদ্দারের স্ত্রী পুষ্প পোদ্দার গত ৫ ফেব্রুয়ারি বাসা তালাবদ্ধ করে চিকিৎসার জন্য ভারতে যান। চিকিৎসা শেষে গত শনিবার (৭ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে বাড়িতে আসেন৷ তিনি ঘরের ভেতরে প্রবেশ করে আসবাবপত্র সহ জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে।

ঘরগুলো পরিদর্শন করে দেখা যায়, বাড়ির নিচতলা ও দ্বিতীয় তলার মোট চারটি কক্ষের দরজার লক ভাঙা এবং আলমারি ও ওয়ারড্রোপের তালা ভেঙে মালামাল তছনছ করে পোশাক, নগদ অর্থ ও সিসি ক্যামেরার ডিভিআর চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বাড়ির সিঁড়ির চিলেকোঠার দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে এ চুরির ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

পুষ্প পোদ্দারের ভাতিজা চিরঞ্জিত পোদ্দার বলেন, আমার জেঠিমা চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। চিকিৎসা শেষে বাড়িতে ফিরে দেখেন চুরি হয়েছে৷ এ ঘটনায় আমরা বেশ উদ্বিগ্ন।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, চুরির বিষয়টি পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও সংবাদ