শিরোনাম
Advertisement
সারাদেশ

মানিকগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Advertisement

আরও পড়ুন

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত হত্যা ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা।
রোববার (২৯ নভেম্বর) বেলা ১২টার দিকে জেলা শহরের শহীদ স্মৃতিস্তম্ভের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সহসাধারণ সম্পাদক গিয়াসউদ্দীন মামুন, প্রাণী পশুবিষয়ক সম্পাদক শাহজাহান রনি সহ অন্যান্যরা। এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ কবির, সদস্যসচিব তুহিনুর রহমান তুহিনসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান।

এ বিভাগের আরও সংবাদ