শিরোনাম
Advertisement
সারাদেশ

মানিকগঞ্জে সার ডিলারদের সঙ্গে চুক্তি স্বাক্ষর

Advertisement
মানিকগঞ্জে সার ডিলারদের সঙ্গে চুক্তি স্বাক্ষর ও সার ব্যবস্থাপনা বিষয়ক সভায় উপস্থিত অতিথিরা

আরও পড়ুন

মানিকগঞ্জে সারের ডিলারশিপ চুক্তি ও অঙ্গীকারনামা স্বাক্ষর, সার উত্তোলন, মজুতকরণ, বিতরণ ও সার ব্যবস্থাপনা বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মজিবুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপ-পরিচালক শাহজাহান সিরাজ, অতিরিক্ত উপ-পরিচালক মোহাম্মদ মশিউর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার ও আসাদুজ্জামান খান দোলন, মানিকগঞ্জ জেলা সার সমিতির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন শামীম,

জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মানিকগঞ্জ যৌথভাবে এ সভার আয়োজন করে।

সভায় সদ্য নিয়োগপ্রাপ্ত সার ডিলারদের সঙ্গে ডিলারশিপ চুক্তি ও অঙ্গীকারনামা স্বাক্ষর এবং সার উত্তোলন, মজুতকরণ, বিতরণ ও সার ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

কৃষকদের কাছে সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা, সার মজুত ও বিতরণে শৃঙ্খলা বজায় রাখা এবং সার ব্যবস্থাপনা-সংক্রান্ত নিয়মকানুন যথাযথভাবে অনুসরণের বিষয়গুলো এ সভার মূল প্রতিপাদ্য ছিল।

এ বিভাগের আরও সংবাদ