শিরোনাম
Advertisement
সারাদেশ

মানিকগঞ্জে কান্ঠাপাড়া বাজার মন্দির কমিটির সাধারণ সম্পাদকের উপর হামলার অভিযোগ

Advertisement
মানিকগঞ্জের হরিরামপুরে বিদ্যুতের ক্যাবল টানানো নিয়ে দ্বন্দ্বের জেরে হামলায় আহত মন্দির কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণ কুমার রায়

আরও পড়ুন

মানিকগঞ্জের হরিরামপুরে মন্ডপে বিদ্যুৎ সংযোগের ক্যাবল (জেনেরেটরের ক্যাবল) টানানো নিয়ে দ্বন্দ্বে মন্দির কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণ কুমার রায়ের উপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার বেলা ১২ টার দিকে কান্ঠাপাড়া বাজারে এ ঘটনা ঘটে বলে জানান হরিরামপুর থানা ওসি জেওএম তৌফিক আজম। হামলায় আহত কৃষ্ণ কান্ঠাপাড়া বাজার সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক ও বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের বীরেন কুমারের ছেলে। হামলায় আহত হলে স্থানীয়রা উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। আহত কৃষ্ণের কান্ঠাপাড়া বাজারে গ্রিল ওয়ার্কশপের দোকান রয়েছে বলে জানা গেছে।

কান্ঠাপাড়া বাজারের কয়েকজন দোকানদার ও ব্যবসায়ী জনান, বাজারের কাঠের দোকানের সামনে একটি কাঠাল গাছে মন্ডপে দেয়া বিদ্যুৎ সংযোগের (জেনারেটর) কভার তার পেচিয়ে রাখা হয়। কাঠের দোকানদার কবির ক্যাবল রাখলে সমস্যা হবে বলে মন্দির কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণকে জানায়। এ ঘটনায় কবির ও কৃষ্ণের সাথে ক্যাবল টানানো নিয়ে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার সময় কবিরকে ঘুষি মারে কৃষ্ণ। পরে বাজারের ব্যবসায়ীরা বসে বিকেলে সামাজিকভাবে বিষয়টি সমাধান করবে বলে দুই পক্ষকে জানান। ওই সময় কৃষ্ণ তার গ্রিলের দোকানে চলে আসেন। দোকানে আসার কিছুক্ষণ পর দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলার ঘটনা ঘটে।

গ্রিলের দোকানদার এলেম কাজী জানান, কৃষ্ণকে বলড়া ইউনিয়নের বহলাতলী এলাকার কয়েকজন লোহার রড, লাকড়ি কাঠ দিয়ে বেধম পিটিয়ে জখম করেছে। পরে তিনিসহ কয়েকজন এসে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। হরিরামপুর উপজেলা শাখা পূজা উদযাপন পরিষদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বাজারের ঔষধের দোকানী স্বপন কুমার রায় জানান, মন্ডপে কারেন্ট এর ক্যাবল টানানো হলে কভার ক্যাবল কাঠের দোকানের সামনে একটি কাঠাল গাছে পেচিয়ে রাখাকে কেন্দ্র করে কৃষ্ণের সাথে বাকবিতন্ডা হয়। তার টানানোর ঘটনায় কাঠের দোকান থেকে প্রতিবাদ জানানো হলে কৃষ্ণের সাথে কবির নামের একজনের বাকবিতন্ডা বেঁধে যায় । তখন কৃষ্ণ কবিরকে ঘুষি মারে বলে শুনেছি। এর কিছুক্ষণ পর কৃষ্ণকে তার দোকানে গিয়ে পোটানো হয়েছে। কে বা কারা হামলা করেছে এখনো নিশ্চিত নই। তবে আগের ঘটনার যোগসূত্র থাকতে পারে। আহত কৃষ্ণকে হরিরামপুর হাসপাতালে নেয়া হয়েছে।
কান্ঠাপাড়া বাজার কমিটির সভাপতি মোহাম্মদ আলতাফ হোসেন ও সাধারণ সম্পাদক মিরাজ মেম্বার জানান, প্রশাসন বিষয়টি জানেন। বাজার কমিটি থেকে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।
হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরি বিভাগের চিকিৎসক ডা. অনিমেষ জানান, রক্তাক্ত অবস্থায় কৃষ্ণ নামের একজনকে হাসপাতালে নিয়ে আসা হলে মাথায় কয়েকটি সেলাই দেয়া হয়েছে।

হরিরামপুর থানা ওসি জেওএম তৌফিক আজম বলেন, খবর পাওয়ার সাথে সাথে এস আই জয়নাল আবেদিনসহ পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। দোষীদের ছাড় দেয়া হবেনা। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এস আই জয়নাল আবেদিন বলেন, আমি ঘটনাস্থলে। তদন্ত চলমান রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ