শিরোনাম
Advertisement
সারাদেশ

মানিকগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন

Advertisement
মানিকগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে শোভাযাত্রা।

আরও পড়ুন

দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’—এই প্রতিপাদ্য সামনে রেখে শোভাযাত্রা ও আলোচনাসভা আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপিত হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে শোভাযাত্রাশেষে সম্মেলনকক্ষে সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং মানিকগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলী, পুলিশ সুপারের প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মিনার উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুশিয়া আক্তার, সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের রিসোর্স শিক্ষক নিয়াজ মোর্শেদ, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জোবায়দা গুলশান আরা, মানিকগঞ্জ সিআরপি’র অধ্যক্ষ মাহবুবুল ইসলাম, বুদ্ধিপ্রতিবন্ধি ও অটিস্টিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান, প্রতিবন্ধী সংগঠন- এমডিপিওডি’র পরিচালক এন্তাজ আলী প্রমুখ।

সভায় দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল নিশ্চিত করা, তাঁদের অধিকার প্রতিষ্ঠা এবং সমাজের সর্বস্তরে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, সাদাছড়ি দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীন ও নিরাপদে চলাচলের অন্যতম প্রধান সহায়ক উপকরণ। তাঁদের আত্মনির্ভরশীলতা বাড়ানো এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিত করতে সাদাছড়ির ব্যবহার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি জরুরি।

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে থেরাপি, কাউন্সেলিং এবং চলাচলের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়।

সভায় বক্তারা বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। সড়ক পারাপারের সময় তাঁদের সহযোগিতা করা, সাদাছড়ি হাতে থাকা ব্যক্তিদের চলাচলের জন্য পথ ছেড়ে দেওয়া এবং ফুটপাত ও গণপরিবহনে প্রতিবন্ধীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। এ সময় ফুটপাত ও গণপরিবহনে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল নির্বিঘ্ন করতে ট্যাকটাইল টাইলস স্থাপনসহ প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা বাড়াতে হবে।

দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বানের মধ্য দিয়ে আলোচনা সভা শেষ হয়।

এ বিভাগের আরও সংবাদ