শিরোনাম
Advertisement
সারাদেশ

মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

Advertisement

গত ৭ অক্টোবর,২০২৬ তারিখে মানিকগঞ্জের রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন, শিবালয়, মানিকগঞ্জ-এর আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক জনাব নাজমুন আরা সুলতানা এবং সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মানিষা রাণী কর্মকার।

সভায় মাদকাসক্তির ভয়াবহতা, ইভটিজিং প্রতিরোধ, বাল্যবিবাহের কুফল এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। একটি সুস্থ, নিরাপদ ও সচেতন সমাজ গঠনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত উদ্যোগ ও দায়িত্বশীল ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

এ বিভাগের আরও সংবাদ