নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মানিকগঞ্জের মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ। আজ (শুক্রবার) সকালে প্রতিষ্ঠান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা এমপি।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বর্ণাঢ্য আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. খায়রুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চীফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্করের পরিচালনায় আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সরকারি দেবেন্দ্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মাহমুদ হাসান, বাংলাদেশ সাংবাদিক সমিতি জেলা শাখার সাবেক সভাপতি মতিউর রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি শাহজাহান বিশ্বাস, যুগ্ম সম্পাদক রিপন আনছারী, জেলা শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক
মিনহাজ মিয়াসহ প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া এবং তাদের শিক্ষাজীবনে অনুপ্রেরণা ও উৎসাহ জোগানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করা হবে।
মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে এবং অনুষ্ঠানটি সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।





