শিরোনাম
Advertisement
সারাদেশ

দৌলতপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Advertisement
দৌলতপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে পুলিশের মতবিনিময় সভা।

সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ন ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে মানিকগঞ্জের দৌলতপুর থানায় এক বিশেষ প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​শুক্রবার (০৯ অক্টোবর) দৌলতপুর থানার আয়োজনে থানা প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​সভায় সভাপতিত্ব করেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বাপন কুমার সরকার। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া সাবরিনা চৌধুরী।

অনুষ্ঠান পরিচালনা করেন থানা সেকেন্ড অফিসার মোঃ লিটন মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন,ওসি তদন্ত মোঃ আবু তালেব, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শাহ আলম, প্রেসক্লাবের সভাপতি মোঃ মামুন মিয়া পলাশ, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সালেহউদ্দিন সেলিম, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সুদেব কুমার সূত্রধর ও সদস্য সচিব রাম প্রসাদ প্রমুখ।

সভায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে নিয়ে শারদীয় দুর্গাপূজার সার্বিক শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

​প্রধান অতিথির বক্তব্যে সাদিয়া সাবরিনা চৌধুরী জানান, প্রতিটি পূজা মন্ডপ সিসি ক্যামেরার আওতায় থাকবে, প্রতিটি মন্দিরে কমিটি থাকবে এবং প্রত্যেকের গলায় ঝুলিয়ে রাখতে হবে, নামাযের সময় বক্স বাজান থেকে বিরত থাকতে হবে। এছাড়া “পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিশেষ তদারকি জোরদার থাকবে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে অত্যন্ত আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তাদের সবচেয়ে বড় উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”

​সভায় দৌলতপুর থানা পুলিশের বিভিন্ন সদস্যসহ স্থানীয় পূজা উদযাপন কমিটির প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ