শিরোনাম
Advertisement
সারাদেশ

মানিকগঞ্জের সিংগাইরে পূজা মন্ডপে সরকারি সহায়তা প্রদান

Advertisement
সিংগাইরে পূজামণ্ডপে সরকারি সহায়তার বরাদ্দপত্র বিতরণ।

আরও পড়ুন

মানিকগঞ্জের সিংগাইরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৮৪টি পূজামণ্ডপে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। এ বছর প্রতিটি পূজামণ্ডপের জন্য ৬০০ কেজি করে জিআর চাল বরাদ্দ দেওয়া হয়।

এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে সিংগাইর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পূজামণ্ডপের আয়োজকদের হাতে বরাদ্দের ডিও (চালান/বরাদ্দপত্র) তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।

সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমীন কবির, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক শ্রী সজিব কুমার সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাফসান রেজা, পল্লী বিদ্যুৎ সিংগাইর জোনাল অফিসের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রাব্বানী, উপজেলা প্রকৌশলী মো. গোলাম সামদানী, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা সুশান্ত মোদক, সিংগাইর সরকারি কলেজের সাবেক প্রভাষক জগদীশ চন্দ্র মালো, বেণী মাধব সরকার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম।

বক্তারা বলেন, শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে পারস্পরিক শ্রদ্ধা, ভ্রাতৃত্ব, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে হবে। সবার সম্মিলিত অংশগ্রহণে শারদীয় দুর্গোৎসব আনন্দ, সৌহার্দ্য ও সম্প্রীতির মহামিলনে পরিণত হবে বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর ছেলে সাজেফ হাফেজ খান আমের, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আলাউদ্দিন, আব্দুল মান্নান, বাবুল হোসেন ও আব্দুল গফুর, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সদস্যসচিব রাজকুমার রায়, সদস্য বিশ্বজিৎ কুমার রাজিব এবং উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা।

এ বিভাগের আরও সংবাদ