বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এম পি বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মফিজুল ইসলাম খান কামালের ৮৫ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে ৪ অক্টোবর বিকেলে তার দাশড়ার বাসার আঙ্গিনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান। প্রফেসর উর্মিলা রায়ের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট মোকসেতুর রহমান, এডভোকেট জহির আলম খান লোদী,জেলা জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি, সাবেক অধ্যক্ষ আবুল ইসলাম শিকদার, অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, সিপিবির জেলা সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ও মহিলা কলেজের সাবেক শিক্ষার্থী ফরিদা ইসলাম কনা।





