শিরোনাম
Advertisement
সারাদেশ

মানিকগঞ্জে বাড়িতে ঢোকার চেষ্টায় আটক, গণপিটুনিতে আহত ব্যক্তি হাসপাতালে

Advertisement
চুরির চেষ্টার অভিযোগে আটক মামুনকে গণধোলাইয়ের পর হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

আরও পড়ুন

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের উত্তর উথুলি এলাকায় গভীর রাতে একটি বাড়িতে প্রবেশের চেষ্টার সময় মামুন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা। পরে স্থানীয়দের গণপিটুনিতে আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে উত্তর উথুলি এলাকার হায়দার আলীর বাড়িতে প্রবেশের চেষ্টা করেন মামুন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করেন। পরে তাকে গণধোলাই দেওয়া হয়। এতে তিনি আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত মামুনকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

তবে পুলিশের দাবি, ঘটনাটি ডাকাতির নয়; এটি চুরির ঘটনা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ বিভাগের আরও সংবাদ