শিরোনাম
Advertisement
সারাদেশ

মানিকগঞ্জে স্বাভাবিক জীবনে ফিরল বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ৬ শিক্ষার্থী

Advertisement
মানিকগঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মানিকগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছয় শিক্ষার্থী স্বাভাবিক জীবনে পরিবারের কাছে ফিরে গেছে। আগামীতে তারা সাধারণ স্কুল ও মাদ্রাসায় ভর্তি হয়ে শিক্ষা গ্রহণ করবে। এ উপলক্ষে তাদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ২টায় বিদ্যালয়ের কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

মানিকগঞ্জ প্রেসক্লাব ও মানিকগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পাওয়ার গ্রিডের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. গিয়াস মাহমুদ এবং মানিকগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুশিয়া আক্তার।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাফরোজা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সম্পাদক মিজানুর রহমান খান, সহকারী ফিজিও-থেরাপিস্ট মোছা. তানিয়া সুলতানা এবং অভিভাবক রোমেজা আক্তার।

বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা নিশ্চিত করা, তাদের মেধা ও প্রতিভার বিকাশ এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং তাদের প্রতি সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।

এ বিভাগের আরও সংবাদ