শিরোনাম
Advertisement
সারাদেশ

দৌলতপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে তিন ফার্মেসিকে জরিমানা

Advertisement
দৌলতপুর বাজারে ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

মানিকগঞ্জের দৌলতপুর বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি এবং ফিজিশিয়ান স্যাম্পল রাখার দায়ে তিনটি ফার্মেসিকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জেলা ওষুধ প্রশাসন কার্যালয়ের যৌথ উদ্যোগে দৌলতপুর বাজারের বিভিন্ন ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা নেতৃত্ব দেন।

অভিযান সূত্রে জানা যায়, বাজারের বিভিন্ন ওষুধের দোকানে তদারকির সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি এবং বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল রাখার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ‘ওষুধ ও কসমেটিক আইন, ২০২৩’-এর ৪০(খ) ও ৪০(গ) ধারায় তিনটি ফার্মেসিকে মোট ১৭ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং বাজারে মানসম্মত ওষুধ নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। অনিয়মের বিরুদ্ধে ভবিষ্যতেও মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হবে।

এ বিভাগের আরও সংবাদ