শিরোনাম
Advertisement
সারাদেশ

মানিকগঞ্জে বিশ্ব বসতি দিবস উদযাপিত

Advertisement
মানিকগঞ্জে বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় অতিথিরা।

আরও পড়ুন

‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার মানিকগঞ্জে উদযাপিত হলো বিশ্ব বসতি দিবস।

আজ (সোমবার) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনসভার আয়োজন করে গণপূর্ত বিভাগ।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাজমুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বিশ্বনাথ বণিক, জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের অতিরিক্ত উপ-পরিচালক ড. মমতাজ সুলতানা, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, গণপূর্ত বিভাগের সহকারি প্রকৌশলী নজির আহমেদ ও উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান মজুমদার প্রমুখ।

বক্তারা পরিকল্পিত নগরায়ণ, পরিবেশবান্ধব আবাসন এবং সবার জন্য উপযোগী বসতি গড়ে তোলার আহবান জানান। দ্রুত নগরায়ণের এ সময়ে পরিকল্পিত আবাসন ও টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি বলেও মনে করেন তারা।

আলোচনাসভায় জানানো হয়, দিবসটির মূল লক্ষ্য সবার জন্য নিরাপদ, সাশ্রয়ী ও টেকসই আবাসন নিশ্চিত করার পাশাপাশি পরিকল্পিত ও বাসযোগ্য নগর গড়ে তোলার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা।

জাতিসংঘের উদ্যোগে প্রতিবছর অক্টোবরের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস পালিত হয়। বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে টেকসই নগরায়ণ, আবাসন, নগর ব্যবস্থাপনা ও বসবাসযোগ্য পরিবেশ নিয়ে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরও সংবাদ