প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর নেওয়া অনন্য উদ্যোগ
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে মানিকগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বছর ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ৩ আগস্ট ২০২৬ বেলা ১২.৩০ ঘটিকায় সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা সহ ফলস ও ঔষধি গাছ রোপন করেন জনাব জামিলুর রশিদ খান, প্রশাসক, জেলা পরিষদ, মানিকগঞ্জ। এ সময় উপস্থিত ছিলেন জনাব মেহেদী হাছান, প্রধান নির্বাহী কর্মকর্তা, জনাব মোঃ আক্তার হোসেন শাহিন, নির্বাহী কর্মকর্তা,জেলা পরিষদ, মানিকগঞ্জসহ পরিষদের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।