🕙 প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৬ । ১১:০২ এএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচন কে করবে বা করবে না, সেই সিদ্ধান্ত আদালত ও নির্বাচন কমিশনের (ইসি) বিষয়।

রোববার (১৯ জুলাই) দুপুরে নির্বাচন ভবনে পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কোনো প্রার্থীকে দলীয়ভাবে সমর্থন দেবে কি না—এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, এ বিষয়ে এখনো দলের কোনো সিদ্ধান্ত হয়নি।

স্থানীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর কার্যক্রম নিষিদ্ধ এবং আওয়ামী লীগের অংশগ্রহণ নিষিদ্ধ করার দাবি প্রসঙ্গে বিএনপির অবস্থান জানতে চাইলে তিনি বলেন, এবারের নির্বাচন নির্দলীয় হবে। নির্বাচন কে অংশ নেবে বা নেবে না, সেটি আদালত ও নির্বাচন কমিশনের এখতিয়ার।

তিনি আরও বলেন, অন্য কোনো রাজনৈতিক দল কী দাবি জানাল বা কী বক্তব্য দিল, সেটি বিএনপির বিবেচনার বিষয় নয়। নির্বাচন সংক্রান্ত বিষয়ে আইন ও সাংবিধানিক প্রতিষ্ঠানের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ