মানিকগঞ্জে একটি শিশু একটি গাছ কর্মসূচি উদ্বোধন করেন বিমান ও পর্যটন মন্ত্রী

🕙 প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৬ । ৫:৫২ এএম

মানিকগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে “একটি শিশু একটি গাছ” কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে “একটি শিশু একটি গাছ” কর্মসূচি একটি সময়োপযোগী উদ্যোগ। তিনি এ আয়োজনের জন্য মানিকগঞ্জ সদর উপজেলা প্রশাসনকে আন্তরিক অভিনন্দন জানান।

তিনি বলেন, বাংলাদেশের পতাকার সবুজ আমাদের প্রকৃতি, প্রাণ ও সম্ভাবনার প্রতীক। এই সবুজকে রক্ষা করা এবং আরও সবুজ করা আমাদের দায়িত্ব। একটি শিশু যেমন আগামী বাংলাদেশের নির্মাতা, তেমনি একটি গাছ আমাদের প্রাণ, ছায়া, অক্সিজেন ও ভবিষ্যতের প্রতীক।

মন্ত্রী আরও বলেন, জলবায়ু পরিবর্তনের এই সময়ে একটি গাছ রোপণ শুধু পরিবেশের কাজ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব। একটি শিশুর হাতে একটি গাছের দায়িত্ব তুলে দিলে সে দায়িত্ব নিতে, প্রকৃতিকে ভালোবাসতে এবং দেশকে ভালোবাসতে শেখে।
তিনি বলেন, প্রতিটি শিশু যদি একটি গাছের দায়িত্ব নেয়, তাহলে প্রতিটি পরিবার, প্রতিটি বিদ্যালয় ও প্রতিটি গ্রাম সবুজ হয়ে উঠবে। প্রতিটি শিশু হবে সবুজের দূত এবং প্রতিটি গাছ হবে ভবিষ্যতের রক্ষাকবচ।

বক্তব্যে মন্ত্রী বলেন, একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য মানিকগঞ্জ গড়ে তুলতে তিনি সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। তিনি শিক্ষার্থীদের একটি গাছ লাগিয়ে তার নিয়মিত পরিচর্যা করার এবং অভিভাবকদের সন্তানদের প্রকৃতিকে ভালোবাসার শিক্ষা দেওয়ার আহ্বান জানান।

তিনি আশা প্রকাশ করেন, “একটি শিশু একটি গাছ” কর্মসূচি শুধু একটি দিনের আয়োজন হয়ে থাকবে না, বরং এটি একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। শেষে তিনি মানিকগঞ্জ সদর উপজেলা প্রশাসনকে আবারও ধন্যবাদ ও অভিনন্দন জানান।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ