মানিকগঞ্জে বিজেআরআইয়ের কৃষক প্রশিক্ষণ

🕙 প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৬ । ৬:০৩ এএম

মানিকগঞ্জে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) উদ্ভাবিত উচ্চ ফলনশীল পাট ও পাটজাতীয় ফসলের আঁশ উৎপাদন শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বিজেআরআই উদ্ভাবিত উচ্চ ফলনশীল পাট ও পাটজাতীয় ফসলের উন্নত প্রযুক্তি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই)-এর পাটের কৃষি পরীক্ষা কেন্দ্র, জাগীর, মানিকগঞ্জের উদ্যোগে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার পাটচাষীদের নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে বিজেআরআই উদ্ভাবিত উচ্চ ফলনশীল পাটের বিভিন্ন জাত, আধুনিক চাষাবাদ পদ্ধতি, সার ব্যবস্থাপনা, রোগ-পোকামাকড় ও আগাছা দমনসহ পাটের সমসাময়িক বিভিন্ন সমস্যা এবং তার সমাধান বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পাটের কৃষি পরীক্ষা কেন্দ্র, জাগীর, মানিকগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহা. জাহাঙ্গীর আলম (জুয়েল)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নার্গীস আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মো. ইয়ারউদ্দিন সরকার, ফিজিওলোজি শাখার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মকসুদার রহমান, খামার ব্যবস্থাপনা ইউনিটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাজী মো. মোছাদ্দেক হোসেন এবং সাইটোজেনিটিক্স শাখার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আরজু মিয়া।

প্রশিক্ষণ শেষে মহাপরিচালক ড. নার্গীস আক্তার মানিকগঞ্জের পাটচাষের বিভিন্ন সমস্যা সম্পর্কে কৃষকদের কাছ থেকে সরাসরি মতামত শোনেন। এ সময় তিনি ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, বৈজ্ঞানিক কর্মকর্তা, ফিল্ড ইনভেস্টিগেটর ও জুনিয়র ফিল্ড ইনভেস্টিগেটরদের নির্দেশনা দিয়ে বলেন, মানিকগঞ্জে তোষা পাটের চাষ, বিশেষ করে বিজেআরআই তোষা পাট-৯ (সবুজ সোনা)-এর আবাদ বৃদ্ধি পাচ্ছে। তাই এ জাতের আরও প্রচার-প্রসার এবং কৃষকদের যেকোনো সমস্যার দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ