ফাইনালের আগে আত্মবিশ্বাসী আর্জেন্টিনা, বার্তা— ‘লড়াই এখনও শেষ হয়নি’

🕙 প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৬ । ১২:৪২ পিএম

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার লক্ষ্যে এবার তাদের সামনে ইউরোপের শক্তিশালী দল স্পেন। বহুল প্রতীক্ষিত এই ফাইনালের আগে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছে আলবিসেলেস্তে শিবির— ‘আমরা থামছি না।’

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর এক ম্যাচে জয় তুলে নেয় আর্জেন্টিনা। প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দারুণ প্রত্যাবর্তনে ম্যাচ নিজেদের করে নেয় লিওনেল স্কালোনির শিষ্যরা।

ম্যাচে এনজো ফার্নান্দেজ সমতাসূচক গোল করে দলকে খেলায় ফেরান। পরে ইনজুরি সময়ে লাউতারো মার্টিনেজের জয়সূচক গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা এবং টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠে।

ফাইনালের প্রস্তুতির অংশ হিসেবে অনুশীলনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ছবির ক্যাপশনে লেখা হয়, “আবারও কাজে ফেরা! আমরা থামছি না। লড়াই চলবে বন্ধুরা। চলো, আর মাত্র একটি ছোট পদক্ষেপ বাকি।”

অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্পেন। ২০১০ সালের পর আবারও বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্ন দেখছে স্প্যানিশরা।

এবারের ফাইনালে একদিকে থাকবে টানা দ্বিতীয় শিরোপা জয়ের মিশনে থাকা আর্জেন্টিনা, অন্যদিকে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামবে স্পেন। ফলে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তির এই লড়াই ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ