শিরোনাম
Advertisement
অপরাধ

লুটপাটের শিকার হওয়া বাকপ্রতিবন্ধী বুবির মৃত্যু

Advertisement

নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের পরিচ্ছন্নতা কর্মী ও নির্যাতনের শিকার অসহায় বাকপ্রতিবন্ধী বৃদ্ধা বুবি (৮০) আর নেই।

মঙ্গলবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে মারা যান।রাতে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসাধীন অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে তিনি মেথিকান্দা রেলওয়ে স্টেশনে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

কয়েকদিন আগে দুর্বৃত্তদের হামলা ও নির্মম নির্যাতনের শিকার হন বুবি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

বিষয়টি প্রকাশ্যে আসার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা তার চিকিৎসা ও সার্বিক দেখভালের দায়িত্ব গ্রহণ করেন এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।

তবে সব প্রচেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ রানা বৃদ্ধা বুবির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন।

FB#sisumon69

এ বিভাগের আরও সংবাদ