মেসি প্রসঙ্গে প্রশ্নে ক্ষুব্ধ রোনালদো, জোড়া গোলে জানালেন ‘আমি ফিরে এসেছি’

🕙 প্রকাশিত : ২৪ জুন, ২০২৬ । ৮:৪৬ এএম

হিউস্টনের মাঠে উজবেকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর আত্মবিশ্বাসী কণ্ঠে নিজের প্রত্যাবর্তনের ঘোষণা দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচ শেষে টিভি ক্যামেরার সামনে দাঁড়িয়ে পর্তুগিজ মহাতারকা চিৎকার করে বলেন, “আই অ্যাম ব্যাক” — অর্থাৎ “আমি ফিরে এসেছি”।

এর আগের ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে হতাশাজনক পারফরম্যান্স করেছিলেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। সেই ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ ফুটবল অঙ্গনে তার ফর্ম ও ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। একই সময়ে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের মতো তারকা ফুটবলাররা গোলের পর গোল করে আলোচনায় থাকায় সমালোচনার মুখে পড়েন রোনালদো।

তবে উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলের বড় জয়ে জোড়া গোল করে

ছবি: সংগৃহীত

সমালোচকদের জবাব দেন তিনি। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেসিকে নিয়ে করা প্রশ্নে বিরক্তি প্রকাশ করেন পর্তুগাল অধিনায়ক।

এক সাংবাদিক জানতে চান, পরবর্তী ধাপে লিওনেল মেসির দলের মুখোমুখি হতে চান কি না। জবাবে বিরক্ত স্বরে রোনালদো বলেন, এ ধরনের অর্থহীন প্রশ্নের উত্তর তার জানা নেই। তবে এমন কিছু হলে ভালো হতো বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে তিনি বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল ম্যাচ জিতে গ্রুপ পর্ব পার হওয়া এবং কলম্বিয়ার বিপক্ষে কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়া।

পরে আরেক সাংবাদিক মেসির গোল ও এমবাপ্পের পারফরম্যান্সের প্রসঙ্গ তুললে আরও বিরক্ত হয়ে ওঠেন রোনালদো। প্রশ্ন শেষ হওয়ার আগেই তিনি অন্য এক সাংবাদিককে প্রশ্ন করতে বলেন। তখন ওই সাংবাদিক জানতে চান, তিনি কি আবার নিজের ছন্দে ফিরেছেন?

জবাবে রোনালদো বলেন, “আমি সব সময়ই ফিরে আসি—হয় একটু আগে, না হয় পরে। নিজের কাজ করে যাওয়াটাই আসল। আমি যা করি, তাতে আমার প্রবল বিশ্বাস আছে। আমার পুরো ক্যারিয়ারটাই এমন।”

তিনি আরও বলেন, গত সপ্তাহটি তার জন্য কঠিন ছিল এবং সমালোচনার সময়টা ছিল অন্ধকারময়। অনেকের কাছে মনে হয়েছিল তিনি হয়তো শেষ হয়ে গেছেন। কিন্তু কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে তিনি আবারও ঘুরে দাঁড়িয়েছেন।

নিজের ব্যক্তিগত রেকর্ডের চেয়ে জাতীয় দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়াকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন পর্তুগিজ এই কিংবদন্তি ফুটবলার।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ