বৃহস্পতিবার

২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বলধারা ইউনিয়নে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

🕙 প্রকাশিত : ২১ মে, ২০২৬ । ৬:৩২ পূর্বাহ্ণ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়ন পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকাল ৯ টায় পারিল নওয়াধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আঃ কাদের শিকদার।
অনুষ্ঠানে সহকারী সিংগাইর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলধারা ইউনিয়নের প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবেল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুলতানা আছমা খান।
প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিয়াজ।
এতে প্রতিযোগিতায় ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ