জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ভূমিসেবা মেলা–২০২৬।
মঙ্গলবার (১৯ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা ভূমি অফিসে গিয়ে শেষ হয়। রঙিন ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত এ র্যালিতে সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

সহকারি কমিশনার (ভূমি) কার্যালয় চত্ত্বরে আয়োজিত মেলায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা প্রিয়াংকা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহরম আলী, সদর উপজেলার নির্বাহী অফিসার মৌসুমী নাসরিন, সহকারী কমিশনার (ভূমি) রিক্তা আক্তার, রেভেনিউ ডেপুটি কালেক্টর বাশিরা সুলতানা, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলামসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অন্যান্য প্রতিনিধিরা।
অনুষ্ঠানে ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও ডিজিটাল করার বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের সকল বিভাগে ভূমিসেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।
নানা আয়োজনে মানিকগঞ্জে ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন
🕙 প্রকাশিত : ১৯ মে, ২০২৬ । ১০:৩৫ পূর্বাহ্ণ


