মঙ্গলবার

১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাহমুদপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে জিএস রুনু তালুকদার

🕙 প্রকাশিত : ১২ মে, ২০২৬ । ২:৩৫ অপরাহ্ণ

হুমায়ুন কবির মাহমুদপুর, মেলান্দহঃ মেলান্দহ উপজেলার ৩ নং মাহমুদপুর ইউনিয়নে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বইছে নির্বাচনী হাওয়া। এই নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তৃণমূলের অত্যন্ত জনপ্রিয় ও ত্যাগী নেতা নূরে আলম তালুকদার রুনু। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের মুখে মুখে এখন রুনু তালুকদারের নাম,যাকে তারা “জনতার চেয়ারম্যান” শোষক কিংবা শাসিত নয় সেবক হিসেবে দেখতে চান।রুনু তালুকদার কেবল একটি নাম নয়, বর্তমানে তিনি এই এলাকায় একটি আস্থার ব্রান্ডে পরিণত হয়েছেন। পারিবারিক ঐতিহ্য এবং দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে উৎসর্গ করেছেন সাধারণ মানুষের সেবায়। তিনি ৩ নং মাহমুদপুর ইউনিয়নের সাবেক সফল এবং তিন তিনবারের নির্বাচিত চেয়ারম্যান, মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মরহুম রবিউল ইসলাম তালুকদারের সুযোগ্য ছোট ভাই। বড় ভাইয়ের আদর্শ এবং সান্নিধ্যে থেকেই তিনি জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন ও রাজনীতিতে পথচলা শুরু করেন।শৈশব থেকেই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত রুনু তালুকদার বিএনপির রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। বিগত স্বৈরাচারী সরকারের শাসনামলে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে তিনি অসংখ্য হামলা ও মামলার শিকার হয়েছেন। এমনকি তার বাড়িতেও একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। তবে জেল-জুলুম ও অত্যাচার তাকে তার আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি। দলের কঠিন সময়ে তৃণমূল নেতাকর্মীদের পাশে থেকে তিনি হয়ে উঠেছেন একজন দক্ষ এবং একনিষ্ঠ সংগঠক।এলাকার সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, মাহমুদপুর ইউনিয়নের মানুষ দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চিত অবস্থা থেকে মুক্তি চায়। তারা মনে করেন, রুনু তালুকদারের মতো একজন পরোপকারী এবং সৎ মানুষ চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার অবহেলিত শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে।মাহমুদপুরবাসীর মতে, “রুনু তালুকদার ভালো লোক, এবার জয় তারই হোক।” পুরো ইউনিয়ন জুড়ে এখন একটাই রব উঠেছে—আসন্ন ৩ নং মাহমুদপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ত্যাগী কর্মী নূরে আলম তালুকদার রুনুকেই বিজয়ী করতে চারিদিকে রব উঠেছে মাহমুদপুর ইউনিয়নের আপামর জনতা।তৃণমূলের এই ব্যাপক জনপ্রিয়তা সম্পর্কে রুনু তালুকদার বলেন, “আমি ছোটবেলা থেকেই মানুষের পাশে থাকার স্বপ্ন দেখেছি। আমার ভাই সাবেক সফল চেয়ারম্যান মরহুম মন্টু তালুকদার যেভাবে এই ইউনিয়নের মানুষের সেবা করে গেছেন, আমিও সেই পথ অনুসরণ করে মাহমুদপুরকে একটি আধুনিক ও জনবান্ধব ইউনিয়নে রূপান্তর করতে চাই।”আসন্ন নির্বাচনে জনগণের বিপুল ভোটের সমর্থনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তার সমর্থকরা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ